সর্বশেষ

জাতীয়

ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক, কয়েক ধাপে: ইসি সচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সারাদেশে স্থানীয় সরকার নির্বাচন কয়েক ধাপে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে মোট কয়টি ধাপে নির্বাচন হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে উপজেলাভিত্তিক—একটি উপজেলার সব ইউনিয়নে একই সময়ে ভোট নেওয়ার পরিকল্পনা করছে ইসি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, একটি উপজেলার কিছু ইউনিয়নে এক ধাপে এবং বাকি ইউনিয়নগুলো অন্য ধাপে নির্বাচন করা হলে প্রশাসনিক ও নির্বাচনী কার্যক্রমে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এ কারণে একটি উপজেলার সব ইউনিয়নে একই সঙ্গে নির্বাচন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন কয়েক ধাপে আয়োজন করা হবে। তবে ধাপের সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। নির্বাচনের সময়সূচি ও অন্যান্য প্রস্তুতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যুর বিষয়েও নতুন সিদ্ধান্তের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে গঠিত কমিটি আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দেবে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে ইসি।

অন্যদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন