সর্বশেষ

সারাদেশ

স্বনির্ভরতার লক্ষ্যে কেসিসির ৬০২ কোটি টাকার বাজেট ঘোষণা

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৬০২ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। বিদেশি সাহায্য ও ঋণের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব আয়ে খুলনা মহানগরীকে একটি উন্নত, পরিবেশবান্ধব ও স্বস্তিদায়ক শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে এই বাজেটে। সোমবার কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর শহীদ আলতাফ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বাজেট ঘোষণা করা হয়। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত এই বাজেটের মোট আকার ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকা। যা গত অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ১১৭ কোটি ৭১ লাখ ২৯ হাজার টাকা কম।

বাজেট ঘোষণাকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এবং বেশ কয়েকটি বড় উন্নয়ন প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কারণে গত অর্থবছরের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজস্ব তহবিলের অর্জনের হার ছিল সন্তোষজনক। নতুন বাজেটে রাজস্ব তহবিলে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২১১ কোটি ৯০ লাখ ৫ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৪১ কোটি ৪৪ লাখ ১৭ হাজার টাকা।

প্রশাসক জানান, খুলনা শহরের জলাবদ্ধতা দূরীকরণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের মতো বড় প্রকল্পগুলো সমাপ্তির পথে রয়েছে। নিজস্ব তহবিল থেকে উন্নয়ন খাতে ৭৩ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ সড়ক বাতি স্থাপন, শিক্ষা, ক্রীড়া, জনস্বাস্থ্য ও অবকাঠামো রক্ষণাবেক্ষণে ব্যয় করা হবে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান, ওয়াসা চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন