সর্বশেষ

সারাদেশ

ভেড়ামারায় ২৪ ঘণ্টায় কুকুরের কামড়ে ২২ জন আহত

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব চরম আকার ধারণ করেছে। উপজেলার দুটি ইউনিয়নে গত ২৪ ঘণ্টায় কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। হঠাৎ কুকুরের এমন উপদ্রব বাড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার দুটি ইউনিয়নে পৃথক এই কুকুরের আক্রমণের ঘটনা ঘটে। আক্রান্তদের মধ্যে উপজেলার বাহিরচর ইউনিয়নের ৬৮ পাড়া এলাকায় ১২ জন এবং মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর ও আশপাশের এলাকায় ১০ জন রয়েছেন।

আহতদের মধ্যে বাহিরচর ইউনিয়নের জহুরুল, আব্দুল হান্নান, নায়েব আলী মোল্লা, ডাবলু মোল্লা, জাহাঙ্গীর, রুবিনা, হালিম, বাবুল, রজিনা, রিয়াদুল, বাইজিদ ও মানিক রয়েছেন। অন্যদিকে, মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকায় আহতদের মধ্যে মো. হালিম, বাইজিদ, বাপ্পি, রিজিয়া খাতুন, ফিরাজুল, জামেলা খাতুন, বাবলু, নাজমুল, মোহাম্মদ নুর ও খাদিজা খাতুনকে সনাক্ত করা হয়েছে।

আক্রান্তদের তাৎক্ষণিকভাবে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, কুকুরের কামড়ে আহত ২২ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে। তিনি শিশু ও বয়স্কদের সতর্ক রাখার পাশাপাশি আক্রান্তদের দ্রুত হাসপাতালে আনার পরামর্শ দেন।

এদিকে, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত জানিয়েছেন, কুকুরের কামড়ে আহত এক ব্যক্তি সরকারি সহায়তার জন্য তার দফতরেও এসেছিলেন। তবে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী বেওয়ারিশ কুকুর নিধনের ওপর নিষেধাজ্ঞা থাকায় প্রশাসনের পক্ষ থেকে কুকুর মারার কোনো সুযোগ নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন