সর্বশেষ

সারাদেশ

গজারিয়ায় খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবলে বালুয়াবান্দি সানরাইজ কিংস বিজয়ী

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। জমজমাট এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে বাউশিয়া ফাইভ স্টার একাদশকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে বালুয়াবান্দি সানরাইজ কিংস একাদশ।

গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে গ্যালারিতে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান এবং মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূরমহল আশরাফী।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সফল মোঃ মেনহাজুল আলম, পিপিএম এবং গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফছা নাদিয়া। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও স্থানীয় বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী মানুষ মাঠের চারপাশ জুড়ে উপস্থিত ছিলেন।

নির্ধারিত সময়ে শুরু হওয়া আজকের খেলায় বাউশিয়া ফাইভ স্টার একাদশ ও বালুয়াবান্দি সানরাইজ কিংস একাদশ একে অপরের মুখোমুখি হয়। মাঠের চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে প্রথমার্ধ থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে বালুয়াবান্দি সানরাইজ কিংস। শেষ পর্যন্ত তারা বাউশিয়া ফাইভ স্টারকে ৩-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে মাঠ ছাড়ে। টুর্নামেন্টকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন