সর্বশেষ

সাহিত্য

ক্ষমায় বসতি ভালোবাসার

ন. নাহার আনছারী
ন. নাহার আনছারী

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
হিংসুককে
ক্ষমা করে দাও।
ন. নাহার আনছারী

হিংসায় কলুষিত মনুষ্যত্বে
পাপের বাস।
সে পাপ,
মানবসভ্যতাকে
আজন্মকাল ধরে গিলে খায়।

পাপিষ্ঠ মানুষ
অজান্তেই
নিজেকে নামায়
হিংস্র প্রাণীর স্তরে।

আর ক্ষমা !
বিবেককে করে প্রসারিত,
মানুষকে হতে শেখায় মহৎ।

তোমাকে যারা ভালোবাসে
বা ভালোবেসেছিল…
তাদের অবহেলার স্রোতে
ভাসতে দিও না।

ঐ ভালো লাগার বাগিচা থেকে
সবটুকু সুবাস
আঁজলা ভরে তুলে
মাথার তাজ গড়ে নাও।

তোমার হৃদয়ের আপনঘর হোক
ওদের নতুন আঙিনা।

জীবন খুবই ছোট !
হিসাব কষে চলা দায়।

যে কষ্ট দেয়,
তার জন্য থাক
ক্ষমার সৌহার্দ্য।

অতঃপর -
বিদায়ী ভোরে
রেখে যেও
এক পৃথিবী ভালোবাসা।

আহ্ !
ক্ষমায় বসতি ভালোবাসার।

মানুষের প্রতি মানুষের ভালোবাসায় হোক
মনুষ্যত্বের শেষ আশ্রয়।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন