সর্বশেষ

সারাদেশ

কারও প্রভুত্ব মেনে নেওয়া হবে না: নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রী

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের এক ইঞ্চি মাটির ওপরও কারও প্রভুত্ব মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল। নরসিংদীর মনোহরদীতে দুস্থ নারী ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে তিনি এ কথা বলেন। একই সঙ্গে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের সরকারের পরিকল্পনার কথা ব্যক্ত করেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক বিশেষ মতবিনিময় ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মনোহরদী উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে ৩০০ জন অসহায়, দুস্থ ও কর্মজীবী নারী এবং জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মধ্যে সেলাই মেশিন ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে এবং নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে সরকার ২৫ হাজার নতুন মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে। এসব মিডওয়াইফ বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে স্তন ও জরায়ুমুখের ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের কাজ করবেন।

মন্ত্রী আরও বলেন, স্তন ও জরায়ুমুখের ক্যানসার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সঠিক চিকিৎসায় পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। এজন্য মাধ্যমিক পর্যায়ে টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কাউন্সেলিং পরিচালনা করা হবে।

মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন ও বৃক্ষ তুলে দেন স্বাস্থ্যমন্ত্রী।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০