সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৬:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ মোঃ প্রিভেল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় তাঁর কাছ থেকে দুটি মুঠোফোনও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বোয়ালিয়া মডেল থানার এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেড এলাকায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-৫-এর সিপিএসসি দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় ২৮ কেজি গাঁজাসহ প্রিভেল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে মাদকদ্রব্যের পাশাপাশি দুটি মুঠোফোন জব্দ করেন অভিযান পরিচালনাকারী সদস্যরা।

গ্রেপ্তার প্রিভেল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের মোঃ নাজমুল হকের ছেলে।

এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তার ব্যক্তিকে জব্দ করা আলামতসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০