সর্বশেষ

সারাদেশ

মহিপুরে ৩টি অবৈধ ট্রলিং বোটসহ আটক ৩ জেলে

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে খাপড়াভাঙ্গা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ তিন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। ওই সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল ও মাছ ধরার নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

মহিপুর ব্রিজ সংলগ্ন খেয়াঘাট এলাকায় নিজামপুর কোস্ট গার্ড স্টেশন ও স্থানীয় মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। খাপড়াভাঙ্গা নদীতে অবৈধভাবে মৎস্য শিকারের অপরাধে অভিযান চালিয়ে ৩টি আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩ জনকে আটক করা সম্ভব হয়।

উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৯টি নিষিদ্ধ বেহুন্দি জাল, ৬টি উইংস এবং ৬টি ট্রলডোর। আটক হওয়া ব্যক্তিরা হলেন নোয়াখালীর সুবর্ণচরের মো. মাকসুদ ও মো. বাবুল এবং লক্ষ্মীপুরের রামগতির মো. ফরহাদ।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। আটক জেলে ও জব্দ করা মালামালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০