সারাদেশ
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ এবং ১৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা।
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান: ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ
রেজা মাসুদ, মংলা
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ২:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ এবং ১৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর মোংলার মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী গভীর রাতে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন যাদবপুর বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ১ লাখ ৩২ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় ওষুধ ও ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৪ বোতল ফেনসিডিল এবং বেআইনিভাবে আনা বিপুল পরিমাণ রাসায়নিক ওষুধ।
জব্দ করা এসব অবৈধ মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এমন তদারকি ও অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।
১৪২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর