সর্বশেষ

সারাদেশ

মুন্সিগঞ্জে সঠিক সময়ে খবর দেয়ায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিশু ওয়ার্ড

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৪:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আসে। এতে শিশু ওয়ার্ডের রোগী ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সাততলা ভবনের পঞ্চম তলায় অবস্থিত ৫ নম্বর শিশু ওয়ার্ডে বৈদ্যুতিক টিউব লাইট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে বিষয়টি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের নজরে এলে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।

সংবাদ পাওয়ার পরপরই মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত শিখার মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয় এবং তা পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। তবে আগুন কেবল টিউব লাইটের মধ্যেই সীমাবদ্ধ ছিল, ফলে বড় ধরনের কোনো বিপদ ঘটেনি।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০