সর্বশেষ

সারাদেশ

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম বীর সেনানী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী তাঁর জন্মভূমি নড়াইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের যৌথ উদ্যোগে দিনটি উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, গার্ড অব অনার, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

নূর মোহাম্মদ নগর ও জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচির শুরুতে সকালে পবিত্র কোরআনখানি ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এরপর জেলা ও পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। পরবর্তী সময়ে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি জাদুঘর ও পাঠাগার মিলনায়তনে একটি তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুল হুদার সভাপতিত্বে সভায় বক্তারা এই বীরের অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন।

সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস এবং বীরশ্রেষ্ঠের সন্তান শেখ মোস্তফা কামালসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। বক্তারা তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং নূর মোহাম্মদ শেখের বীরত্বগাথা তুলে ধরার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন এই বীর যোদ্ধা। ১৯৫৯ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলসে যোগ দেওয়া এই সাহসী সন্তান ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি গ্রামে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শাহাদাতবরণ করেন। পরে তাঁর অসামান্য বীরত্বের জন্য তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন