সর্বশেষ

রাজনীতি

ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ শুরু ১১ দলীয় জোটের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লং মার্চ’ শুরু হয়েছে। শনিবার সকাল ৭টায় রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সোয়া ৮টার পর জোটের নেতাকর্মীদের বহনকারী গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়।

শনিবার সকালে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লং মার্চের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে জোটের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন। পরে সকাল সোয়া ৮টার দিকে গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে।

সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ। বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক, এবি পার্টির সদস্যসচিব মুজিবুর রহমান মঞ্জু এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ জোটের নেতারা।

জোটের ঘোষিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজসংলগ্ন ট্রাকস্ট্যান্ড, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও চট্টগ্রামের মীরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে। লং মার্চের শেষপর্যায়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৬ আগস্ট ঢাকার মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি থেকে এই লং মার্চের ঘোষণা দেওয়া হয়। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে লং মার্চ করার কথা রয়েছে। এ ছাড়া ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচিও ঘোষণা করেছে জোটটি।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন