চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে মহানন্দা নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণের পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যেই দলটির পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ শহরের রাবাড্যাম সংলগ্ন মহানন্দা নদীতে আনুষ্ঠানিকভাবে প্রায় দুই মণ দেশীয় মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করা হয়। পরবর্তীতে বাতেন খাঁ মোড় এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করেন দলটির নেতা-কর্মীরা।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রফিকুল ইসলাম রফিক (চাইনিজ) এবং বিশিষ্ট নেতা ওবায়েদ পাঠান। এছাড়াও স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। পাশাপাশি জলাশয়ে দেশীয় মাছের বিলুপ্তি রোধে নিয়মিত পোনা অবমুক্তকরণে সর্বসাধারণের সচেতন হওয়া প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।
১৭৭ বার পড়া হয়েছে