সর্বশেষ

সারাদেশ

স্বৈরাচার ও ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে গণতন্ত্র: প্রিন্স

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ায় আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে দলের রাজনৈতিক দর্শন ও দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিএনপির দীর্ঘ পথচলা হলো স্বৈরাচার ও ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠার এক মহাকাব্যিক লড়াই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি সর্বদা আপসহীনভাবে কাজ করে যাচ্ছে।

ধোবাউড়া উপজেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অভিনথির বক্তব্যে দলটির নীতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিত তুলে ধরেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি উল্লেখ করেন, দেশি-বিদেশি নানা অশুভ শক্তির ক্রমাগত ষড়যন্ত্র সত্ত্বেও জনগণের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসাকে পুঁজি করে দলটি আজ একটি অবিনাশী শক্তিতে রূপান্তরিত হয়েছে। শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণা এবং তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে এ শক্তি এখন অপ্রতিরোধ্য।

জনকল্যাণকে রাজনীতির মূল লক্ষ্য আখ্যা দিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, রাষ্ট্র সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নের সুফল প্রতিটি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তার দল অঙ্গীকারবদ্ধ। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল অনুমোদনের বিষয়ের পাশাপাশি সাধারণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি, আয়-রোজগার বৃদ্ধি এবং সার্বিক জীবনমান উন্নয়নই ভবিষ্যৎ বিএনপি সরকারের অন্যতম মূল দায়িত্ব হবে বলে তিনি জানান।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের ডাকা লংমার্চ কর্মসূচির কড়া সমালোচনা করে প্রিন্স বলেন, বিগত আওয়ামী সরকারের দুর্নীতি ও লুটপাটের কারণেই আজ এ সংকট ঘনীভূত হয়েছে। এই অবস্থায় শত শত গাড়ির জ্বালানি অপচয় করে লংমার্চ করা হবে অত্যন্ত হঠকারী ও জনদুর্ভোগ সৃষ্টিকারী সিদ্ধান্ত। তিনি বিরোধী দলকে এ ধরনের বিভ্রান্তিকর কর্মসূচি পরিহার করে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

এছাড়া স্থানীয় কৃষকদের স্বার্থ রক্ষায় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। সার নিয়ে যেকোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি, অবৈধ মজুতদারি কিংবা অতিরিক্ত মূল্যে সার বিক্রি রুখতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। ধোবাউড়া বাজারে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব আনিসুর রহমান মানিকের সঞ্চালনায় এই সভায় স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন