সর্বশেষ

সারাদেশ

মোংলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রীর চারা রোপণ ও পোনা অবমুক্ত

রেজা মাসুদ, মংলা
রেজা মাসুদ, মংলা

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম মৎস্য পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন। পরিবেশবান্ধব এই উদ্যোগের মাধ্যমে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন পরিবেশ প্রতিমন্ত্রী। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কর্মসূচি চলাকালে প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দল প্রতিষ্ঠা করেছিলেন। আজ দেশজুড়ে যে বৃক্ষরোপণ ও মৎস্য চাষের মহোৎসব চলছে, তা দেশের অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে বড় ভূমিকা রাখছে। তিনি দলের সকল স্তরের নেতা-কর্মীকে পতিত জমিতে গাছ লাগানোর এবং জলাশয়ে মাছ চাষের আহ্বান জানান।

বৃক্ষরোপণ ও পোনা অবমুক্তকরণ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। প্রতিমন্ত্রীর নেতৃত্বে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বর থেকে শুরু হওয়া র‍্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবাটো শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি এবং স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন