সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জের সাতপাড় ইউনিয়ন বিএনপি কমিটি বিলুপ্ত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নিষ্ক্রিয়তার দায়ে গোপালগঞ্জ সদর উপজেলার ৯ নম্বর সাতপাড় ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলাম ও সদস্য সচিব ফজলুল কবির দারা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও দীর্ঘদিনের সাংগঠনিক নিষ্ক্রিয়তার কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে, সাতপাড় ইউনিয়ন বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দলের নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ উঠছিল। এছাড়া দলের মাঠপর্যায়ের কার্যক্রম গতিশীল করার ক্ষেত্রেও বর্তমান কমিটির নেতৃবৃন্দের চরম গাফিলতি ও নিষ্ক্রিয়তা পরিলক্ষিত হয়।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলাম জানান, সাতপাড় ইউনিয়ন কমিটির কয়েকজন নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে। দলের আদর্শ রক্ষার্থে এবং তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতেই এই বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই সেখানে নতুন ও সক্রিয় কমিটি গঠন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন