সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১১ লাখ ৮ হাজার টাকা বলে জানা গেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। বিজিবির পদ্মশাখরা, মাদরা ও বাঁকাল চেকপোস্ট বিওপির জোয়ানরা এই অভিযানে অংশ নেন।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৯টি ভারতীয় বাই-সাইকেল, ৪ বস্তা রসুন, বিপুল পরিমাণ শাড়ি এবং মোবাইল ফোনের মূল্যবান যন্ত্রাংশ। কলারোয়া উপজেলার গেড়াখালী, সাতক্ষীরা সদরের হাড়দ্দহা ও ঢালিপাড়াসহ বেশ কয়েকটি স্থানে পৃথক অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দকৃত চোরাই পণ্যগুলো ইতিমধ্যে সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবির এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন