সর্বশেষ

সারাদেশ

উজিরপুরে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় সড়ক পাইলিং! ৭৫ লাখের প্রকল্পে হরিলুট

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালের উজিরপুরে একটি গুরুত্বপূর্ণ সড়ক রক্ষায় পাইলিংয়ের কাজে অভিনব অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কে নির্ধারিত জিও ব্যাগের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে পুরোনো পাটের বস্তা। স্থানীয়দের আশঙ্কা, ঠিকাদারি প্রতিষ্ঠানের এই অনিয়মের কারণে সরকারি বিপুল অর্থ অপচয়ের পাশাপাশি সড়কটি দ্রুতই ধসে পড়বে।

উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের নয়াকান্দি ফুটব্রিজ থেকে দক্ষিণ সাতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হয়েছে ৭৪ লাখ ৯৯ হাজার টাকা। সড়কটির সুরক্ষায় পাইলিংয়ের কাজ করছে মেসার্স তাসমিয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজের শুরু থেকেই অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

নিয়ম অনুযায়ী নদীর ভাঙন বা মাটির ধস ঠেকাতে জিও ব্যাগ ব্যবহারের কথা থাকলেও সেখানে ব্যবহার করা হচ্ছে পুরোনো পাটের বস্তা। মাটিতে ও পানিতে দীর্ঘদিন থাকলে পাটের বস্তা দ্রুত পচে নষ্ট হয়ে যায়। এতে পাইলিং দুর্বল হয়ে পুরো সড়কটি ধসে যাওয়ার ঝুঁকিতে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

প্রকল্প তদারকির দায়িত্বে থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী সুব্রত রায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, চোখের সামনে এমন নিম্নমানের কাজ চললেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী সুব্রত রায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, সরেজমিনে তদন্ত করে কাজের মান যাচাই করা হবে। এদিকে অনিয়মের সুষ্ঠু তদন্ত করে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন উজিরপুরের সচেতন নাগরিক সমাজ।

২৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০