সর্বশেষ

সারাদেশ

যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে ‘মানব মুক্তি’: ১২০ পরিবারকে অর্থ সহায়তা

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীর তীব্র ভাঙনে সর্বস্ব হারানো ১২০টি নদীভাঙন কবলিত পরিবারের মাঝে জরুরি আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। উন্নয়ন সংস্থা 'মানব মুক্তি' এবং 'স্টার্ট ফান্ড বাংলাদেশ'-এর যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৮ হাজার টাকা করে দেওয়া হয়। এই মানবিক সহায়তা নদীপাড়ের অসহায় পরিবারগুলোর সাময়িক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে চৌহালী উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান শাকিল। তিনি ডিজিটাল মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের অ্যাকাউন্টে এই অর্থ প্রেরণ করেন।

আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, নদীভাঙনের শিকার অসহায় মানুষের পুনর্বাসন ও জরুরি খাদ্য সহায়তার অংশ হিসেবে মোট ৯ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। সেখানে প্রতিটি পরিবারকে এককালীন ৮ হাজার টাকা করে প্রদান করা হয়। আকস্মিক দুর্যোগে ঘরবাড়ি হারিয়ে বিপাকে পড়া মানুষগুলো এই সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে মানব মুক্তি সংস্থার প্রকল্প ব্যবস্থাপক (পিএম) মোঃ আখতারুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ এবং সংস্থার কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমাজের বিত্তবান ও অন্যান্য সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।

৭১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০