সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় নাশকতা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার আসামি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশিক আহমেদকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে কাতলামারি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আশিক দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

মিরপুর থানা পুলিশ জানায়, উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারি এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে কিছু নেতাকর্মী জড়ো হওয়ার খবর পাওয়া যায়। এই গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর থানা পুলিশের একটি বিশেষ দল সোমবার ভোররাতে সেখানে আকস্মিক অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ছাত্রলীগ নেতা আশিক আহমেদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ধৃত আশিক আহমেদ মোবাইল অ্যাপস হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছিলেন। তিনি বিভিন্ন গ্রুপ কলের মাধ্যমে মিরপুর এলাকায় নতুন করে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নেতাকর্মীদের সংগঠিত করার অপচেষ্টা চালাচ্ছিলেন। তার বিরুদ্ধে থানায় পূর্বের একাধিক নাশকতা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার মামলা রয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, অভিযুক্ত আশিক দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। সোমবার সকালে তাকে কুষ্টিয়া জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন