সাহিত্য
মানুষ আসলেই একা
প্রেমের নদী
শিরিন আক্তার শীলা
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মানুষ আসলেই একা
অবিরাম বয়ে চলা নদীর মতো একা
চারপাশে শত কোলাহলের প্রান্তর
কিন্তু হৃদয়ের ভেতর শূন্যতা বাজে নিরন্তর।
শিরিন আক্তার শীলা
নদী যেমন প্রতিদিন
সমুদ্রের ডাক শুনে ছুটে যায়,
তেমনি আমিও ছুটে চলি প্রীতি প্রহরে
তোমার অচেনা শহরে
জলের মতো স্মৃতিগুলো পরম আয়েশে
আমার বুকের নদীতে ভাসে,
প্রতিটি ঢেউয়ে তোমার মুখ খুঁজে ফিরি,
সেখানে কেবল নিঃশব্দ হাহাকার আহাজারি!
নদীর পাড়ে বসে রাতের আকাশে
শশী-তারার সাথে কথা বলি আবেশে
তাদের আলোয় হয় মনে
হয়তো তুমি আমায় ডাকছো গোপনে।
তুমি বুঝোনি এ অপেক্ষা অফুরান
শুনোনি অন্তহীন বিরহের গান,
শুধু প্রেমের নদী জানে আমার আকুলতা,
পবন শোনে তোমার নামে দীর্ঘশ্বাসের ব্যাকুলতা।
তবু হাল ছাড়তে পারি না
মনে হয় একদিন এই নিঃসঙ্গ স্রোতের তীরে তুমি ফিরে আসবে,
আর সকল প্রতীক্ষার অবসান হবে।
১২৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর