সর্বশেষ

জাতীয়

বৃহত্তর কুষ্টিয়ার ১৩ পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে ফুলেল সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
বৃহত্তর কুষ্টিয়ার সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম, ঢাকা। গতকাল রোববার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তাঁদের কর্মজীবনের সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়।

বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম, ঢাকার উদ্যোগে বৃহত্তর কুষ্টিয়ার সদ্য পদোন্নতিপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার (১৬ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ফোরামের সভাপতি ও বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফোরামের প্রধান উপদেষ্টা ড. খন্দকার রাশেদুল হক। স্বাগত বক্তব্য দেন ফোরামের মহাসচিব ও সাবেক অতিরিক্ত সচিব (গ্রেড-১) মহঃ মনিরুজ্জামান।

সংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর কুষ্টিয়ার ১৩ জন সদ্য পদোন্নতিপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংবর্ধিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ রায়হান এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ সাইদুর রশিদ।

এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের যুগ্মসচিব ও পরিচালক খন্দকার জাকির হোসেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) হাছিনা বেগম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব ফারজানা আহমেদ এবং দুর্নীতি দমন কমিশনের যুগ্মসচিব ও মহাপরিচালক খোন্দকার ফরহাদ আহমেদ সংবর্ধনা পান।

সংবর্ধিত অন্য কর্মকর্তারা হলেন আইএমইডির যুগ্মসচিব ও পরিচালক নাজিয়া ইসলাম, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব আক্তারুন্নাহার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব রোকসানা রহমান, ড. মোছা. শিরিন শবনম, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব ড. মোঃ আব্দুল লতিফ, যুগ্মসচিব মোঃ রুহুল আযম এবং বাংলাদেশ দূতাবাস, দক্ষিণ কোরিয়ার কমার্শিয়াল কাউন্সিলর ও যুগ্মসচিব মোঃ নাজমুল হক।

অনুষ্ঠানে সংবর্ধিত কর্মকর্তারা তাঁদের বক্তব্যে কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা দীর্ঘ সরকারি চাকরিজীবনে অর্জিত অভিজ্ঞতা ও বিভিন্ন চ্যালেঞ্জের কথা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে ভাগ করে নেন।

বক্তারা বলেন, বৃহত্তর কুষ্টিয়ার এসব কর্মকর্তার পদোন্নতি তাঁদের ব্যক্তিগত অর্জনের পাশাপাশি এ অঞ্চলের মানুষের জন্যও গর্বের বিষয়। তাঁদের অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্ব দেশের প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত সব কর্মকর্তাকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও কল্যাণ কামনা করা হয়।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন