সর্বশেষ

সারাদেশ

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৯:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও গুরুত্বপুর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়। “রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বেলা সাড়ে ১২টার দিকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলার মৎস্য খাতের সার্বিক পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু আশ্রাফ এবং জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল। এ সময় মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ অর্থনীতি সচল রাখতে এবং সাধারণ মানুষকে স্বাবলম্বী করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে নদী ও খাল খনন এবং পুনঃখননের মাধ্যমে জলাশয় সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

বক্তারা আরও উল্লেখ করেন, মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ মাছের সরবরাহ নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য চাষিদের আরও দক্ষ করে তোলার আহ্বান জানান তারা।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন