সর্বশেষ

সারাদেশ

শেরপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার চেক বিতরণ

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
শেরপুরে উৎসবমুখর পরিবেশে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকেরা তাদের প্রাপ্য অর্থ হাতে পাচ্ছেন।

শনিবার (১৫ আগস্ট) দেশের ৬৪টি জেলায় একযোগে অবসর সুবিধা বোর্ড ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ কার্যক্রমের সূচনা হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে এই মহতি উদ্যোগের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, এবং জেলা পরিষদের প্রশাসক প্রভাষক এবিএম মামুনুর রশিদ পলাশ। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের উন্নয়ন ও সমাজ গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, শিক্ষকদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দ্রুততম সময়ে সেবা পৌঁছে দিতে এখন থেকে আইবাস প্লাস প্লাস (iBAS++) পদ্ধতির মাধ্যমে অর্থ সরাসরি প্রাপকের অ্যাকাউন্টে পাঠানো হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেরপুর জেলার কামারচর এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মোখলেছুর রহমানের সাথে সরাসরি মতবিনিময় করেন এবং তাঁর অনুভূতি জানতে চান। এ সময় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মোখলেছুর রহমান। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর হাতে কল্যাণ তহবিলের চেক তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন