সর্বশেষ

সারাদেশ

পাবনায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক এমপি পুত্র রাসেল

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনাইন রাসেল ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে তাঁর মায়ের জানাজায় অংশ নিয়েছেন। কড়া পুলিশি পাহারায় পাবনা কারাগার থেকে তাঁকে ভাঙ্গুড়া উপজেলার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। মায়ের বিদায়বেলায় তাঁর এই সংক্ষিপ্ত আগমন এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

শুক্রবার সকালে পাবনা জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে গোলাম হাসনাইন রাসেলকে ভাঙ্গুড়া পৌর সদরের সরদারপাড়া মহল্লার নিজ বাড়িতে আনা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর স্বজন ও স্থানীয় নেতাকর্মীরা তাঁকে একনজর দেখতে সেখানে ভিড় জমান। বাড়ির উঠোনে রাখা মায়ের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন সাবেক এই উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র।

এরপর policei পাহারায় তাঁকে ভাঙ্গুড়া ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজার নামাজে নিয়ে যাওয়া হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে রাসেল তাঁর মরহুমা মায়ের স্মৃতিচারণ করে বলেন, তাঁর মা সারাজীবন অত্যন্ত সাধারণ জীবনযাপন করেছেন এবং সবার প্রতি অত্যন্ত সদয় ছিলেন। তিনি মায়ের যেকোনো ভুলের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা ও দোয়া চান।

উক্ত জানাজায় ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুরসহ পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। জানাজা সম্পন্ন হওয়ার পর পার ভাঙ্গুড়া কবরস্থানে মায়ের দাফনকার্যে অংশ নিয়ে তাঁর কবরে মাটি দেন রাসেল। দাফন শেষে পুনরায় তাঁকে পাবনা জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেলের মা নুরজাহান রেখা। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর আগে গত ২০ জুলাই রাতে ঢাকার মিরপুর থেকে বিস্ফোরক আইনের একটি মামলায় রাসেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন