সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৩ নদীর পানি বৃদ্ধি, শঙ্কা বাড়ছে নিম্নাঞ্চলে

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ১১:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীতে গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যদিও নদীগুলোর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবুও ক্রমাগত পানি বাড়ায় নিম্নাঞ্চলের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক নজরদারি রাখছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।
নদ-নদীর পানি বৃদ্ধি

জেলা পানি উন্নয়ন বোর্ডের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার সকাল ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত তিনটি প্রধান নদীর পানির সমতল পরিমাপ করা হয়। প্রাপ্ত তথ্যানুযায়ী, এই ২৪ ঘণ্টার ব্যবধানে পদ্মা নদীতে ১৩ সেন্টিমিটার, মহানন্দায় ৩১ সেন্টিমিটার এবং পুনর্ভবা নদীতে ২০ সেন্টিমিটার পানি বেড়েছে।

পদ্মা নদীর পাঁকা গেজ স্টেশনের তথ্যমতে, গত সোমবার সকালের ১৮ দশমিক ৮৩ মিটার পানি মঙ্গলবার সকালে বেড়ে দাঁড়ায় ১৮ দশমিক ৯৬ মিটারে। এই স্টেশনে বিপৎসীমা নির্ধারণ করা আছে ২২ দশমিক ০৫ মিটার। অন্যদিকে, মহানন্দা নদীর খালঘাট গেজ স্টেশনে পানির সমতল ১৬ দশমিক ৬৫ মিটার থেকে বৃদ্ধি পেয়ে ১৬ দশমিক ৯৬ মিটারে এসে দাঁড়িয়েছে, যেখানে বিপৎসীমা ২০ দশমিক ৫৫ মিটার।

এছাড়া পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে পানির উচ্চতা ১৭ দশমিক ১৫ মিটার থেকে বেড়ে ১৭ দশমিক ৩৫ মিটার রেকর্ড করা হয়েছে। এই পয়েন্টে নদীর বিপৎসীমা ২১ দশমিক ৫৫ মিটার। সব মিলিয়ে জেলার তিনটি নদীর পানিই বর্তমানে স্বাভাবিক সীমার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদীগুলোর পানি বৃদ্ধির গতিপ্রকৃতি নিয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস, এম, আহসান হাবীব জানান, চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষ কিছুটা শঙ্কিত হলেও আপাতত বড় ধরনের কোনো বন্যার ঝুঁকি নেই। পাউবোর কারিগরি দল সার্বক্ষণিক নদীর গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন