কুষ্টিয়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত প্রতিবেশী গ্রেপ্তার
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৯:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোজাম মন্ডল নামের এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মরিচা ইউনিয়নের বৈরাগীরচর ফরাজীপাড়া এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় প্রতিবেশী মোজাম মন্ডলের ফাঁকা বাড়িতে প্রবেশ করে। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটির ওপর অনৈতিক নির্যাতন চালানোর চেষ্টা করে। এ সময় শিশুটির আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
can ঘটনার পর ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত অভিযানে নামে দৌলতপুর থানা পুলিশ এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। মেডিকেল রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০৯ বার পড়া হয়েছে