সর্বশেষ

সারাদেশ

হিলি স্থলবন্দরে ফোরলেন সড়কের নির্মাণকাজের উদ্বোধন করলেন মন্ত্রী ডা. জাহিদ

মুসা মিয়া, হিলি, দিনাজপুর
মুসা মিয়া, হিলি, দিনাজপুর

সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের হিলি স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্য গতিশীল করতে সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে হিলি জিরোপয়েন্ট ও চারমাথা মোড় এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজের শুভ উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। ৫০ কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে হিলির দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তির অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন করতে রোববার বিকেলে ফলক উন্মোচনের মাধ্যমে চারলেন সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়। চারমাথা মোড় এলাকায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের সূচনা করেন মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ।

উদ্বোধনকালে মন্ত্রী ডা. জাহিদ বলেন, দীর্ঘদিন ধরে হিলি জিরোপয়েন্ট থেকে স্থলবন্দর গেট এবং চারমাথা মোড় থেকে জয়পুরহাট সড়কের মডেল মসজিদ পর্যন্ত রাস্তার বেহাল দশার কারণে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে ছিলেন। রাস্তাটি ফোরলেনে উন্নীত করা স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল। আগামী ৬ মাসের মধ্যে এই প্রকল্পের কাজ সমাপ্ত হলে এলাকার ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, হিলি জিরোপয়েন্ট থেকে বন্দরের ৪ নম্বর গেট এবং চারমাথা থেকে জয়পুরহাট সড়কের মডেল মসজিদ পর্যন্ত মোট ২ কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীত করা হচ্ছে। এই মেগা প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী আমানউল্লাহ আমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন