বিনোদন
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় চলমান মামলার তদন্তের মধ্যে খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৯:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় চলমান মামলার তদন্তের মধ্যে খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
অভিনেতা সালমান শাহ ও ডন
রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডন হককে আটক করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে একটি দল সেখানে গিয়ে তাঁকে নিয়ে যায়।
বিমানবন্দর থানার ওসি বলেন, সিআইডিতে এ-সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে। মামলাটি নিয়ে সিআইডি তদন্ত করছে।
সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও আইনি প্রক্রিয়া চলছে।
১৫০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর