সর্বশেষ

সারাদেশ

বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্ত সাবেক মেয়র কামাল

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ বাবার জানাজায় অংশ নিতে সাময়িকভাবে প্যারোলে মুক্তি পেয়েছেন। কাশিমপুর কারাগার থেকে কড়া নিরাপত্তায় তাকে নিজ এলাকায় আনা হলে তিনি বাবার মরদেহের সামনে কান্নায় ভেঙে পড়েন।
সাবেক পৌর মেয়র কামাল হোসেন

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখের পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। পিতার শেষ বিদায়ে অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ তাকে আট ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়। শনিবার রাতে কড়া পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগার থেকে তাকে কোটালীপাড়ায় নিয়ে আসা হয়।

বাবার মরদেহ দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক এই মেয়র। তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান যে, দীর্ঘ ১৬ মাস কারাগারে বন্দী থাকায় বাবার কাছ থেকে সরাসরি দোয়া নেওয়ার সুযোগ তাঁর হয়নি, যা তাঁর জীবনের অন্যতম বড় আক্ষেপ। তিনি উপস্থিত সকলের নিকট তাঁর বাবার রুহের মাগফিরাত কামনা করেন এবং সবার কাছে ক্ষমা চান।

মরহুম শেখ লুৎফর রহমান কোটালীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। কোটালীপাড়া পৌর ঈদগাহ ময়দানে প্রথম এবং পৌর ভবন মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চপল্লী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, আইনি প্রক্রিয়া শেষে কামাল হোসেন শেখকে পুনরায় কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগারে ফেরত পাঠানো হয়েছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন