সর্বশেষ

সারাদেশ

নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৩ নেতাকর্মী গ্রেপ্তার

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীতে হঠাৎ ঝটিকা মিছিল বের করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শুক্রবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনার পর জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান শুরু করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদী শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তামজীদ আহম্মেদ জয় (২০), শহর ছাত্রলীগের ধর্ম ও ত্রাণ বিষয়ক সম্পাদক বিজয় সাহা (২৬) এবং শহর শাখার ৬ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি সৈয়দ রাব্বি ওরফে রাব্বি মিয়া (২৭)। পুলিশ জানিয়েছে, এরা প্রত্যেকেই নিষিদ্ধ ঘোষিত এই ছাত্র সংগঠনের সক্রিয় সদস্য এবং মিছিলের সম্মুখভাগে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নরসিংদী পৌরসভা কার্যালয়ের সামনের চত্বর থেকে ছাত্রলীগের একদল নেতাকর্মী আকস্মিকভাবে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর চত্বর থেকে শুরু হয়ে সেবা সংঘের মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত স্লোগান দিয়ে অংশগ্রহণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ছত্রভঙ্গ হয়ে যান।

ঝটিকা মিছিলের একটি সংক্ষিপ্ত ভিডিওচিত্র পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে জেলাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসার পরপরই মাঠে নামে নরসিংদী সদর মডেল থানা পুলিশ। শহরের বিভিন্ন সড়ক ও বিপণিবিতানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয়।

পুলিশ জানায়, রাতেই শহরের একাধিক স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় ইতোমধ্যে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় একাধিক ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন