সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে বিজিবির রাতভর অভিযান, বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৪:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে রাতভর দুটি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় কোডিনযুক্ত সিরাপ উদ্ধার করেছে ৫৯ বিজিবি। এই মাদক চোরাচালানের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজিব আলী নামের এক যুবককে আটক করা হয়েছে।

সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৯ ব্যাটালিয়ন। গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ ও আজমতপুর বিওপির বিশেষ টহল দল এই পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোট ১৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় কোডিন সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি চালানো হয় সোনামসজিদ বিওপি সীমান্তর ১৮৪/৪-এস থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী গ্রামের নতুন ট্রাক টার্মিনাল এলাকায়। সেখান থেকে ৬৮ বোতল ভারতীয় মাদকসহ মো. রাজিব আলী নামে এক চোরাকারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আটক রাজিব শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মো. আজিজুল হকের ছেলে।

এদিকে, আজমতপুর বিওপির অপর একটি টহল দল সীমান্তর ১৮১/৩-এস এর কাছে আজমতপুর গ্রামের একটি আমবাগানে দ্বিতীয় অভিযানটি চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৮২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

মাদকবিরোধী এই অভিযানের বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, দেশের যুবসমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন