সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে নানা আয়োজনে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উদযাপিত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৮:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে উৎসবমুখর ও মর্যাদাপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা এবং শহীদ পরিবারের সংবর্ধনাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি স্মরণ করা হয়।

৫ আগস্ট সকাল ১০টায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের মূল কর্মসূচি শুরু হয়। গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং police প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ পুষ্পমাল্য অর্পণ করেন। পরবর্তীতে জেলা বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। দিবসটি উপলক্ষে জেলা বিএনপি ও জেলা জামায়াতে ইসলামী পৃথকভাবে শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। ঢাক-ঢোল পিটিয়ে ও স্লোগানে মুখরিত হয়ে শোভাযাত্রাগুলো শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা বজ্রকণ্ঠ হলরুমে এক বিশেষ আলোচনা সভা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সাধারণ মানুষের ভূমিকার কথা তুলে ধরেন।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা জুড়ে মোতায়েন করা হয়েছে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া পুলিশ, ৮ প্লাটুন এপিবিএন এবং ৫ প্লাটুন আরআরএফ বাহিনীর সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ও সরকারি স্থাপনাগুলোতে যৌথ নজরদারি ও তল্লাশি চৌকি বসানো হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন