সারাদেশ
রাজশাহীতে শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’। শহীদদের স্মরণে সিএন্ডবি মোড়ের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়ার মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এতে অংশ নেন।
রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’। শহীদদের স্মরণে সিএন্ডবি মোড়ের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়ার মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনুসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা এতে অংশ নেন।
শ্রদ্ধাঞ্জলি
সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় রাজশাহীতে দিবসটি কেন্দ্র করে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকালের প্রারম্ভিক কর্মসূচি শেষে জেলা ও মহানগরীর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে যোগ দেয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত সুধীজন জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
দিনটি উপলক্ষে রাজশাহীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জোরদার করা হয় পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।
১২৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর