সর্বশেষ

সারাদেশ

নেত্রকোণায় শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোণায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এই বিশেষ দিনে বীর শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ

দিবসটির সূচনাতেই সকাল ৭টা ৫৯ মিনিটে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে সকাল ৯টায় নেত্রকোণা শহরের জয়ের বাজার মোড়ে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল হক। এরপর জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নেতৃত্বে স্থানীয় প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল হক তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তাদের অবদান জাতি চিরকাল পরম শ্রদ্ধায় স্মরণ করবে।

তিনি আরও যোগ করেন, শহীদদের আত্মত্যাগের চেতনাকে বুকে ধারণ করে একটি বৈষম্যহীন, উন্নত, ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শ্রদ্ধা নিবেদন ছাড়াও দিবসটি উপলক্ষে নেত্রকোণার বিভিন্ন স্থানে আলোচনা সভা, স্মৃতিচারণ অনুষ্ঠান এবং বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন