সর্বশেষ

সারাদেশ

পরিকল্পিত নগরায়ণে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের মতবিনিময় সভা

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের টেকসই ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে ভবন মালিক, ডেভেলপার, স্থপতি ও প্রকৌশলীদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)। সভায় নগরের অবৈধ ও অপরিকল্পিত স্থাপনা নিয়ন্ত্রণ এবং উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় সভা

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক) কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাসের সঞ্চালনায় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, স্থপতি, ভবন মালিক ও ডেভেলপারদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ময়মনসিংহ নগরীকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এই লক্ষ্য অর্জনে অবৈধ ও অপরিকল্পিত বহুতল ভবন নির্মাণ নিয়ন্ত্রণ এবং টেকসই নগরায়ণে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির তাগিদ দেওয়া হয়।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন