সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ সনাতনীদের

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের চরিত্র হরণের উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ছবি ও ভিডিও ছড়ানোর অভিযোগে ফুঁসে উঠেছে পঞ্চগড়ের সনাতন ধর্মাবলম্বীরা। এই অপপ্রচারের প্রতিবাদে জেলাজুড়ে বিশাল বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সনাতনী সম্প্রদায়ের দাবি, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই এই নোংরা ষড়যন্ত্র করা হয়েছে।
বিক্ষোভ মিছিল

শনিবার পঞ্চগড় জেলা সচেতন সনাতন ধর্মাবলম্বীদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে জেলার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়। তিনি অভিযোগ করেন, কুচক্রী মহল এআই প্রযুক্তির অপব্যবহার করে প্রতিমন্ত্রীর নামে কুরুচিপূর্ণ ভিডিও ও ছবি ছড়াচ্ছে। এর মূল লক্ষ্য সনাতনীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সাম্প্রদায়িক ঐক্য বিনষ্ট করা।

দেবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায় সমাবেশে বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবসময় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থেকেছেন। একটি মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য তার বিরুদ্ধে এমন নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানান।

বিক্ষোভ সমাবেশ শেষে প্রতিবাদকারীরা পঞ্চগড় প্রেস ক্লাবে জড়ো হন। সেখানে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোরালো দাবি জানানো হয়। উপস্থিত সনাতনী নারীনেত্রী দীপ্তি ও কল্পনা রানী বলেন, মিথ্যা কুৎসা রটিয়ে প্রতিমন্ত্রীর সাথে আমাদের দূরত্ব সৃষ্টি করা যাবে না।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন