সর্বশেষ

সারাদেশ

'মিথ্যা সংবাদের' প্রতিবাদে রাজশাহীতে যুবদল নেতা নাজির হাসানের সংবাদ সম্মেলন

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ ৩:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে নিজের বিরুদ্ধে অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজির হাসান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন এবং যাতায়াতের ভ্রমণ টিকিট দেখিয়ে ঘটনার সময় তাঁর ঢাকায় অবস্থানের প্রমাণ দেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহীর ডিঙ্গাডোবায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক নাজির হাসান। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সম্প্রতি লক্ষ্মীপুর মোড়ের এক আবাসিক হোটেলের সংঘর্ষের ঘটনার সাথে তাকে জড়িয়ে ভিত্তিহীন খবর প্রকাশ করা হয়েছে।

লিখিত বক্তব্যে যুবদল নেতা উল্লেখ করেন, গত ২৭ জুলাই রাতে লক্ষ্মীপুর মোড়ে ‘একাত্তর আবাসিক হোটেল’-এর মালিক রাজু এবং ‘পিওসি আবাসিক হোটেল’-এর মালিক হাবিবের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার সাথে তার কোনো রকম সম্পৃক্ততা কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কোনো পরিচয় নেই।

ঘটনার দিন ও সময়ে তিনি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছিলেন বলে জানান। নিজের দাবির সপক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনে যাতায়াত টিকিট প্রদর্শন করেন এই রাজনৈতিক নেতা। তিনি অভিযোগ করেন, প্রকৃত সত্য যাচাই না করেই তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই মিথ্যা খবর প্রচার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নাজির হাসান গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। যেকোনো সংবাদ প্রকাশের আগে তার সত্যতা ও বস্তুনিষ্ঠতা যাচাই করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন