সর্বশেষ

সারাদেশ

জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

ফজলে এলাহী, জামালপুর
ফজলে এলাহী, জামালপুর

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরে 'বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলা স্থানীয়দের গাছ লাগাতে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বৃক্ষমেলা শুরু

জামালপুর শহরের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং দেশের সবুজায়নে বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। তিনি সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে নিজ দায়িত্বে গাছ লাগানোর আহ্বান জানান। বিশেষ করে বর্ষার এই উপযুক্ত সময়ে প্রতিটি খালি জায়গায় গাছ লাগিয়ে তা পরিচর্যা করার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুবাশ্বিরা হক। বক্তারা মানবজীবনে অক্সিজেনের গুরুত্ব তুলে ধরে পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর অনুরোধ করেন।

উদ্বোধনী পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের সপ্তাহব্যাপী মেলায় মোট ৩০টি স্টল স্থান পেয়েছে, যেখানে উন্নত জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শিত হচ্ছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন