সাহিত্য
চারপাশে জল, বেজল— থৈ থৈ শূন্যতা
ভাঙনের ভূগোল
লিটন আব্বাস
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬ ১০:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
চারপাশে জল, বেজল— থৈ থৈ শূন্যতা
ফসলের শেষ চিৎকার বুকে নিয়ে মাঠ ডুবন্ত
কৃষকের চোখে স্তব্ধ স্বপ্নের বিউগল;
উদ্বাস্তুর চারুপাঠে কেবলই বেঁচে থাকার ব্যাকরণ!
লিটন আব্বাস
প্লাবনের চেয়েও বড় দুর্যোগ ঘরের ভেতরে
আজন্মের ভিটে নদীর পেটে;
বৃদ্ধা মা’কে মাটির পুতুলের মতো ছুঁড়ে ফেলে দেয় বাইরে;
নৈঃশব্দ্যের বাঁধন পরিয়ে, গলায় দড়ি বেঁধে তাড়িয়ে দিল বউমারা..!
পেছনে দাঁড়িয়ে আদিম উল্লাসে শামিল নিজেরই নাতিপুতি!
জন্মদাত্রীর বুকের দুধের ঋণ শোধ হলো আচমকা অতল বিসর্জনে!...
হাওর-বাওর, উজান-ভাটির মানুষের উন্নতির বীজ বোনার সেমিনার বসে মসৃণ টেবিলে!
বাসভাসীদের দুঃখ মেটাতে, জলের মুখে কপাট দিতে আসে কোটি কোটি টাকার বাজেট!
লুটের উৎসব সবাই জানে,
তলিয়ে যাওয়া মানুষগুলো আরও ভালো জানে...!
বন্যার ঘোলা জলে তলিয়ে যায় শিশুর অবোধ, নিথর মুখ;
ইতিহাসের পাতায় জমা থাকে শুধু ভাঙনের ভূগোল!?
ক্ষমতার লোভ, ছিঁড়ে যাওয়া সম্পর্কের এই রক্তের দাগ—
কোথাও লেখা থাকে না এদের নাম?!
১৪৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর