সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে এবার আরেক ভূমি কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল, শোকজ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারীর পর এবার নগরকান্দা উপজেলায় এক ভূমি উপসহকারী কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত কর্মকর্তা সরোয়ার হোসেনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল থেকে ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তিনি তার ব্যক্তিগত কক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তা গুনে নিচ্ছেন। টাকা নেওয়ার পর তিনি আশ্বস্ত করেন যে, আগামী এক মাসের মধ্যে কাজটি সম্পন্ন করে দেওয়া হবে।

এ ঘটনার একদিন আগেই ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের ঘুষ নেওয়ার আরেকটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। ওই ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই নগরকান্দায় একই ধরনের ঘটনা সামনে এলো।

এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা সরোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, ছড়িয়ে পড়া ভিডিওটি আগের হলেও এ বিষয়ে জরুরি বৈঠক ডেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্ত কর্মকর্তাকে শোকজ করা হয়েছে এবং তার কাছ থেকে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ ধরনের দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন