সাহিত্য
জুঁই, চাঁপা, বেলিতে প্রেম জাগেনা; তাই অনেকেই মানুষের লাইনে নেই!
পার্থক্য কতটুকু
লিটন আব্বাস
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৩:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জুঁই, চাঁপা, বেলিতে প্রেম জাগেনা; তাই অনেকেই মানুষের লাইনে নেই!
টাকা, খ্যাতি, প্রতিষ্ঠা,প্রেম-প্রণয়ের সংক্ষিপ্ত সংস্করণ যেমন বের হয়েছে---
তেমনিভাবে পঁইপঁই করে পৃথিবী সমান সম্পদ ও ক্ষমতার পিছনে ছুটছে আধিপত্যবাদী, লুটেরা, সাম্রাজ্যের দল!
লিটন আব্বাস
দিনদিন খুন, খারাবি,জারাবিতে অভ্যস্ত হয়ে উঠেছে মানুষ।
ন্যাকাবোকারাও গুজবের পান খেয়ে প্রকাশ্যে মানুষকে পিটিয়ে মেরে ফেলছে।
দ্বি-প্রেমের বলিয়ো হচ্ছে বন্ড নামক হাইবার জাতির কল্যাণে।
এখন শিক্ষক, মৌলভী, ঠাকুরও ভয়ঙ্কর---নিরাপদ নয় কারও কাছে নারী ; হোক শিশু-বালিকারাও!
এখন মানুষ বিপদজনক! মৃত্যুকেও নস্যি মনে করে--- তাই মানুষের মাথার মূল্য ফার্মের মুরগীর চেয়েও কম!
সবাই মানুষ, একপক্ষ অন্যায়কে ন্যায্য করতে ব্যস্ত; আর অন্যপক্ষ নিরব, নিশ্চল!
প্রথম পক্ষ ব্যবসা ভালোবাসে; দ্বিতীয় পক্ষ বৃষ্টি। পার্থক্য এটুকুই!
১৬৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর