সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটার সমুদ্রে মিলল বিরল ‘সোলজারফিশ’

এ এম  মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে অত্যন্ত আকর্ষণীয় ও বিরল প্রজাতির ‘সোলজারফিশ’। লালচে রঙের ভিন্নধর্মী গঠনের এই সামুদ্রিক মাছটি দেখতে আলীপুর মৎস্য বন্দরে ভিড় করছেন উৎসুক জনতা। গভীর সমুদ্রের বিরল এই মাছটি বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন গবেষকরা।
সোলজারফিশ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়েছে বঙ্গোপসাগরের গভীর তলদেশ থেকে উদ্ধার হওয়া লালচে বর্ণের একটি আকর্ষণীয় মাছ। স্থানীয় জেলেরা এটিকে 'সোলজারফিশ' হিসেবে শনাক্ত করেছেন। ভিন্ন আকৃতির এই মাছটি দেখতে ইতিমধ্যে বন্দরে ভিড় জমিয়েছেন শত শত উৎসুক সাধারণ মানুষ।

মৎস্য বন্দর সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের গভীর মৎস্য আহরণকারী ট্রলার 'মায়ের দোয়া'-র মাঝি ইদ্রিস আলীর জালে বেশ কয়েক দিন আগে এই মাছটি ধরা পড়ে। সাধারণ মাছের চেয়ে এটি দেখতে দারুণ আকর্ষণীয় হওয়ায় জেলেরা এটিকে সাগরে ফেলে না দিয়ে মৎস্য আড়তে নিয়ে আসেন। বর্তমানে আলীপুর বন্দরের মেসার্স সিফাত ফিস নামক আড়তে বরফ দিয়ে মাছটি সংরক্ষণ করা হচ্ছে।

গবেষকদের মতে, লাল রঙের এই মাছটির বৈজ্ঞানিক নাম মাইরিপ্রিসটিজ মারডিজান (Myripristis murdjan)। মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং বঙ্গোপসাগরের প্রায় ৫ থেকে ২০০ মিটার গভীরতায় প্রবালপ্রাচীর ও পাথুরে এলাকায় এদের বিচরণ বেশি। নিশাচর প্রকৃতির এই মাছগুলো দিনের বেলা পাথরের খাঁজে লুকিয়ে থাকলেও রাতে খাবারের খোঁজে বের হয়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, উপকূলীয় জেলেদের জালে সাধারণত এ ধরণের মাছ ধরা পড়ার ঘটনা বিরল। এই ধরনের গভীর সমুদ্রের বাসিন্দা বঙ্গোপসাগরে পাওয়ার বিষয়টি আমাদের সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্যের সমৃদ্ধির বার্তা দেয়। এ ধরনের কোনো অদ্ভুত মাছ জালে ধরা পড়লে তা গবেষণার জন্য মৎস্য বিভাগকে জানানোর পরামর্শ দিয়েছেন তিনি।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন