নাচোলে সার ডিলারের গুদামে হামলা, কর্মচারী আহত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাসায়নিক সার না পেয়ে এক সার ডিলারের গুদামে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কালু নামে ওই ডিলারের এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। ইটের আঘাতে তাঁর মাথা ফেটে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ডিলার।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাসায়নিক সার না পেয়ে ক্ষুব্ধ একদল কৃষক সার ডিলারের গুদাম লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছেন। এ ঘটনায় গুদামের কর্মচারী কালু মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
জানা গেছে, সার সংগ্রহ করতে এসে কাঙ্ক্ষিত সার না পেয়ে একদল কৃষক ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা ডিলারের গুদাম লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় ইটের আঘাতে গুদামের কর্মচারী কালুর মাথা ফেটে যায়। পরে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, সার ডিলারের কর্মচারী আহত হওয়ার ঘটনায় এখনো তাঁর কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি পুলিশ পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
সার না পাওয়াকে কেন্দ্র করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণ অনুসন্ধান এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১১১ বার পড়া হয়েছে