সর্বশেষ

সারাদেশ

তানোরে শ্বশুরবাড়ি থেকে ১৫০ পিস ট্যাপেন্ডাডলসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ৪:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর তানোরে পুলিশি অভিযানে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ রাজু আহাম্মেদ নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তানোর থানা পুলিশ তাকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে। মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান এলাকায় বেশ সাড়া ফেলেছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজের বিশেষ নির্দেশনায় একদল পুলিশ এই অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার সন্ধ্যায় তানোর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল ও এসআই নাঈমের নেতৃত্বে একটি চৌকস দল ১ নম্বর কলমা ইউনিয়নের ব্রাহ্মণজয় গ্রামে হানা দেয়। সেখান থেকেই অভিযুক্ত রাজু আহাম্মেদকে আটক করা হয়।

অভিযান চলাকালে রাজুর হেফাজত থেকে নিষিদ্ধ ১৫০টি ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৪ হাজার ২২৫ টাকা জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত রাজু তানোরের শংকরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। সম্প্রতি তিনি শ্বশুরবাড়িতে আস্তানা গেড়ে সেখান থেকেই মাদক ব্যবসা পরিচালনা করছিলেন।

তানোর থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত রাজু এলাকার একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি মাদক মামলা দায়ের করা হয়েছিল। আইন প্রয়োগকারী সংস্থার চোখ এড়াতে তিনি নিজ গ্রাম ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নিলেও তার অবৈধ কারবার বন্ধ হয়নি।

এই মাদক উদ্ধারের ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন