সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে দুর্নীতির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্ত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ৩:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের স্ত্রী ইশরাত জাহান দীপা-কে অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাঁর প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা এই মামলায় আদালত এই রায় ঘোষণা করেন।

ফরিদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইশরাত জাহান রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা এবং সাবেক চেয়ারম্যান প্রয়াত মো. মিজানুর রহমান মোল্লার স্ত্রী। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ থেকে জানা যায়, অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২০ সালের ৩০ নভেম্বর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারার পাশাপাশি তাঁর বিরুদ্ধে ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনেও চার্জ গঠন করা হয়েছিল।

দুদকের আইনজীবী শেখ কোব্বাত হোসেন জানান, কারাদণ্ডের পাশাপাশি আদালত আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন, যা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে অর্থপাচার প্রতিরোধ আইনের ধারায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে ওই অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।

আইনজীবীর দেওয়া তথ্যমতে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৩৫ (এ) ধারা অনুযায়ী, আসামি পূর্বে যে সময়টুকু হাজতবাস করেছেন, তা তাঁর মূল সাজা থেকে সমন্বয় করা হবে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এই চূড়ান্ত রায় প্রদান করেছেন।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন