সর্বশেষ

রাজনীতি

গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত স্পিকার ও ইসিকে জানিয়ে দিয়েছে জামায়াত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের দাবি, সাংগঠনিক তদন্তে তাঁর বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজী নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

দলটির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সে বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জামায়াতের ভাষ্য অনুযায়ী, ২২ জুলাই দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওই বৈঠকেই বিষয়টি নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের স্পিকারকে জানানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করার সিদ্ধান্ত হয়।

দলের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে নির্বাচন কমিশন ও স্পিকারের কার্যালয়ে বহিষ্কারসংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দল কেবল তাদের সিদ্ধান্ত সংশ্লিষ্ট সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অবহিত করেছে। পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখতিয়ার।

এর আগে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান মোমেন জানিয়েছিলেন, গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।
 

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন