সর্বশেষ

সারাদেশ

ভাঙ্গায় নিখোঁজ তরুণের রহস্যজনক মৃত্যু: মাদারীপুরে মিলল মরদেহ

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ৩:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে নিখোঁজ হওয়া মারুফ হোসেন (১৯) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিখোঁজের একদিন পর পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার একটি প্রবাসী বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেল পাঁচতার দিকে চৌকিঘাটা গ্রামের নিজ বাড়ি থেকে ঘুরতে যাওয়ার কথা বলে বের হন মারুফ। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

পরদিন বুধবার দিবাগত রাত ১০টার দিকে মারুফের বাবা হায়দার মাতুব্বর একটি নির্ভরযোগ্য সূত্রে খবর পান যে, মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকান্দা ইউনিয়নের নয়াকান্দি গ্রামের কুয়েতপ্রবাসী কামরুল শরীফের বাড়ির একটি কক্ষে তাঁর ছেলের মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে তিনি স্থানীয় ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং ছেলের মরদেহ শনাক্ত করেন।

খবর পেয়ে রাজৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে রাত পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই রহস্যজনক মৃত্যুর বিষয়ে ভাঙ্গা থানার পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনাটিকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং তদন্ত কার্যক্রম শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন