সর্বশেষ

সারাদেশ

খুবি’র নারী হলের ওয়াশরুমে গোপন ভিডিও, ক্যাম্পাস উত্তাল

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একটি নারী হলের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক ক্যান্টিন কর্মীকে আটক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিচারের দাবিতে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় ২৪ হল’–এর নারী ওয়াশরুম থেকে একটি সন্দেহজনক মোবাইল ফোন উদ্ধারের পর এই ঘটনার সূত্রপাত হয়। পরে শিক্ষার্থীরা হলের ক্যান্টিন কর্মী ইমাম হাসানকে (২৪) হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। অভিযোগ উঠেছে, ওই তরুণ দীর্ঘদিন ধরে ওয়াশরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে গোপনে ছাত্রীদের ভিডিও ধারণ করে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিগ্রাম গ্রুপে ছড়িয়ে আসছিলেন।

এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন। দুপুর নাগাদ হাদি চত্বরে আয়োজিত এক মানববন্ধনে শিক্ষার্থীরা দুই দফা দাবি জানান। তাদের দাবি, আটককৃতের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্য সহযোগীদেরও আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সম্প্রতি দুই শিক্ষকের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগেরও দ্রুত নিষ্পত্তি চান তারা।

উদ্ভূত পরিস্থিতিতে হল প্রশাসনের পক্ষ থেকে সহকারী প্রভোস্ট ড. নূরুন নাহার মনিকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আটক ক্যান্টিন কর্মীর মোবাইল ফোনটি সিলগালা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তদন্তে ওই ফোনে কয়েকটি গোপন ভিডিওর সন্ধান পাওয়া গেছে। তবে বিস্তারিত জানতে ফোনটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছে হল প্রশাসন।

এদিকে, বিক্ষোভস্থলে এসে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান। রাতের বেলা আন্দোলনরত শিক্ষার্থীদের না জানিয়ে তালা ভেঙে জরুরি চিকিৎসায় অ্যাম্বুলেন্স বের করার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি থমথমে রয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অনড় অবস্থানে রয়েছেন শিক্ষার্থীরা।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন