সর্বশেষ

সারাদেশ

১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট, সিলেট
স্টাফ রিপোর্টার, গোয়াইনঘাট, সিলেট

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটের জৈন্তাপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৪ বছর আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে বাঘছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটককৃত

অপরাধ দমনে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তি হলেন জীবন বক্তার (৪০) ওরফে মো. আল-আমিন। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার বাঘছড়া চা বাগান এলাকার অনীল বক্তারের ছেলে। পুলিশ জানায়, তিনি নিজের পরিচয় গোপন করে দীর্ঘদিন ধরে ‘মো. আল-আমিন’ নামে বসবাস করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ফেব্রুয়ারিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার হরুখেল এলাকার খাটারীগাংয়ে পাথরশ্রমিক আব্দুল জলিলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় হত্যা মামলা করা হয়। মামলার নম্বর ১৭, জিআর ৪১; তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১২। মামলায় দণ্ডবিধির ৩০২ ধারায় বিচার শেষে আদালত জীবন বক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

হত্যাকাণ্ডের পর থেকেই গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে চলে যান। পুলিশ জানিয়েছে, পলাতক অবস্থায় তিনি নিজের নাম ও ভোটার তথ্য পরিবর্তন করে নতুন পরিচয়ে বসবাস করছিলেন। এ কারণে দীর্ঘ সময় তাঁকে শনাক্ত করা সম্ভব হয়নি।

পরে গোপন তথ্যের ভিত্তিতে ২৩ জুলাই ২০২৬ রাত ২টা ৪০ মিনিটে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল বাঘছড়া চা বাগান এলাকায় অভিযান চালায়। অভিযানে ছদ্মনামে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জীবন বক্তারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন